বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির নির্দেশ নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যামামলার প্রধান আসামী গ্রেফতার চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, বকনা বিতরণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা রাজধানীতে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ

ঠাকুরগাঁওয়ে মাকে পেটালেন দুই ছেলে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে অসুস্থ নানার জন্য বাজার থেকে সু-স্বাদু খাবার কিনে আনতে বলায় নিজের মাকে পেটালেন দুই ছেলে ও ছেলের বউ। এবং বয়স্ক নানাকে লাঞ্চিত করে শয়ন ঘর ভেঙ্গে দেওয়া অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৮ আগষ্ট) বিকেলে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার ডায়বেটিস মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। মা ও ছেলে দুজনেই বাণিয়া দিঘী নামক এলাকায় নানার বাড়ীতে বসবাস করেন।

এসময় এভাবে প্রকাশ্যে বাজারে মাকে কেন মারপিট দেওয়া হলো জানতে চাওয়ায় মামা মমিরুল ইসলামকেও বেদড়ক পিটিয়ে গুরতর জখম করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেই তারা।

পরে স্থানীয়রা আহত অবস্থায় মা ও মামাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

থানায় দেওয়া এজাহার ও প্রত্যক্ষদশী সুত্রে জানা যায়, বানিয়া দিঘী নামক এলাকায় নানাসহ মা মাজেদা বেগম (৪৫) দুই ছেলে মাজেদুল ইসলাম (৩৫) রশিদুল ইসলাম (৩২) ও ছোট ছেলের বউ আদুরী (২৬) মিলে বসবাসম করে। তাদের মধ্যে আগে থেকেই ঝগড়াঝাটি লাগতো। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সকালে তার মায়ের সাথে তার নানাকে কেন্দ্র করে দুই ছেলে ও ছেলের বউয়ের মাঝে কথাকাটি হয়। কথাকাটির এক পর্যায়ে তারা তার মা ও নানাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এর প্রতিবাদ করায় মায়ের সামনেই তার নানার শয়ন ঘর ভেঙ্গে দিয়ে বৃদ্ধ নানাকে লাঞ্চিত করে। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে বিকেলে মা মাজেদা বেগম স্থানীয় থানায় ও জনপ্রতিনিধির কাছে বিচার চাইতে যাওয়ার বাড়ীর পাশ্বের বাজার ডায়বেটিস মোড়ে তার মাকে অর্তকিতভাবে বেদড়ক মারপিট করে রাস্তায় ফেলে দেয়। মামা মমিরুল ইসলাম তার বোনের এমন অবস্থা দেখে ভাগিনাদের কাছে এর কারণ জানতে চাইলে মামাকেও দল বেধে বেদড়ক মারপিট দিয়ে পকেটে থাকা ১৭,৫০০ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ঐ দিনই দুই ছেলে ও বউমাকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে নির্যাতিত মা মাজেদা বেগম।

মাজেদা বেগম বলেন, নিজের গর্ভের ছেলেরা যখন এভাবে মার দেয় সেখানে বেচে থেকে কি লাভ। তারা যখন ছোট তখনই তারা বাবা আমাদের ছেড়ে অন্যত্রে সংসার পাতেন। আমি ও আমার বাবা ভাই মিলে এদের মানুষ করি। তিনি তার ছেলেদের এমন কর্মকান্ডের জন্য দৃষ্টান্তমুলক শাস্তি চান।

রাণীশংকৈল থানার অফিসার ইনর্চাজ এস এম জাহিদ ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাটি শুনেছি এবং ঘটনা স্থলে পুলিশও পাঠয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: