মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

দেশে করোনা থেকে সুস্থ রোগীর সংখ্যা দুই লাখ ছাড়াল

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৪৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ১ হাজার ৯০৭ জন হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৪৮ জনে। নতুন করে ১ হাজার ৮৯৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ লাখ ১০ হাজার ৮২২ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে ৯২টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। রোববার পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৩৭ হাজার ৭৪৯-টি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ১১ হাজার ৯৩৪টি নমুনা।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৯০ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ২১ শতাংশ। মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৯৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেয়া তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ১৫১ জনে। এছাড়া এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ লাখ ৪১ হাজার ৫৪৯ জন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: