বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

শিরোনাম
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার পুলিশের পোশাক পরিবর্তনের আগে প্রয়োজন সম্যক পর্যালোচনা অস্ত্রোপচারের পর নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি বিকেএসপিতে জুনিয়র টিটি দলের প্রশিক্ষণ শুরু সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জামায়াতের দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর চেষ্টা আটকে গেল মার্কিন সিনেটে সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গুরুতর আহত

চীন ফেরত তাশদীদের শরীরে করোনা মেলেনি, আরেক শিক্ষার্থী কুর্মিটোলায়

রংপুর মেডিকেলে চিকিৎসাধীন চীন ফেরত শিক্ষার্থী তাশদীদ হোসেনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি বলে সোমবার জানিয়েছে আইইডিসিআর।

এ ছাড়া সোমবার রাতে রংপুর মেডিকেলে ভর্তি হওয়া চীন ফেরত আরেক শিক্ষার্থী আল আমিনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তির জন্য রেফার করা হয়েছে।

এই দুই শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষার সব তথ্য জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানানো হয়েছে।

এর আগে গত শনিবার থেকে রংপুরে চিকিৎসাধীন ছিলেন চীন ফেরত শিক্ষার্থী তাশদীদ (২৪) হোসেন। তিনি শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তার শরীরের ঘাম, রক্ত এবং লালার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের ল্যাবে পাঠানো হয়।

তাশদীদ নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জের মোতালেব হোসেনের ছেলে।

সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক দেবেন্দ্রনাথ সরকার বলেন, তাশদীদের আপাতত কোনো সমস্যা নেই।

এর আগে করোনায় আক্রান্ত সন্দেহে চীন ফেরত আলামিনকে রোববার রাত ১১টা ৫৫ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়।

আল আমিন চীনের ইয়াংহু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও লালমনিরহাটের কালীগঞ্জে চলবলা মদনপুরের রেজাউল ইসলামের ছেলে।

আইসোলেশন বিভাগের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির জানান, চীন ফেরত ওই শিক্ষার্থী ইয়াংহু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। রোববার সকাল ৭টায় ইউএস-বাংলার একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ছেড়ে দেয়া হয়। রাত ১০টায় তিনি তার নিজ বাড়ি কালীগঞ্জে আসেন। এখানে আসার পর তার বমি এবং শারীরিক দুর্বলতা দেখা দিলে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: