মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

জামালপুরে দুর্বৃত্তের ছোড়া এসিডে ঝলসে গেল স্বামী-স্ত্রীর শরীর

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলায় দুর্বৃত্তের ছোড়া এসিডে মারাত্মক ভাবে ঝলসে গেল কৃষক মামুনুর রশীদ বাবলু ও তার স্ত্রী আমেনা বেগমের শরীর। রবিবার ভোর রাতে উপজেলার দিগপাইত ইউনিয়নে ঘটনাটি ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় ওই দম্পতিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে প্রেরণ করা হযেছে।

পরিবার সূত্রে জানা গেছে,সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর হাটুভাঙ্গা গ্রামের কৃষক মামুনুর রশীদ বাবলুর (৫৫) এবং তার স্ত্রী আমেনা বেগম(৪৫) রাতে তাদের গরুর খামারের গরু পাহারা দিতেন।

প্রতিদিনের ন্যায় খামারে চৌকিতে বিছানা পেতে স্বামী-স্ত্রী মশারি টানিয়ে ঘুমিয়ে পরলে দুর্বৃত্তরা তাদের উপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এসিডে বাবলুলের ডান চোখ ও মুখমন্ডসহ শরীরের বিভিন্ন স্থানে এবং তার স্ত্রী আমেনা বেগমের ডানের হাত থেকে পা পর্যন্ত ঝলসে যায়।

তাদের চিকিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে জামালপুর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যান।

এব্যাপারে জামালপুর সদর নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আব্দুল লতিফ মিয়া বলেন, সৎ ভাইদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এসিড নিক্ষেপের ঘটনা ঘটে থাকতে পারে। এখনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই আইনাণুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: