বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

শিরোনাম
ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা রাজধানীতে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের মানিকগঞ্জে আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন চৌদ্দগ্রামে কানাইল খালে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি স্কুল ছাত্রী আনজুম হত্যা মামলার চার্জশিটে নারাজি, পুনঃ তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ

ফেনী ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক বাহাদুর

নোবিপ্রবি প্রতিনিধি : আগামী দুই বছরের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ফেনী ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লায়েড ক্যামিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

জানা যায়, গত ১২ জুলাই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরকে পাঠানো হয়। ওই চিঠিতে বলা হয় ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ১৭ অনুযায়ী প্রত্যেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ১২ সদস্য বিশিষ্ট একটি সিন্ডিকেট থাকবে।

আইনের ধারা ১৭(১) (ছ) অনুযায়ী ফেনী ইউনিভার্সিটির সিন্ডিকেটের একজন সম্মানিত সদস্য দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আপনাকে মনোনয়ন দিয়েছে। কমিশন আশা করে উচ্চশিক্ষার প্রসার ও মানোন্নয়নে আপনার দৃঢ় প্রত্যয় এবং সুযোগ্য নেতৃত্বে উক্ত বিশ্ববিদ্যালয় সঠিক ও বাস্তবমুখী দিকনির্দেশনা পেতে সক্ষম হবে।’

প্রসঙ্গত, অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর নোবিপ্রবির শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন ও এসিসিই বিভাগের চেয়ারম্যান। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির নির্বাচিত বর্তমান সভাপতি। তিনি কর্মক্ষেত্রে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: