বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

শিরোনাম
ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা রাজধানীতে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের মানিকগঞ্জে আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন চৌদ্দগ্রামে কানাইল খালে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি স্কুল ছাত্রী আনজুম হত্যা মামলার চার্জশিটে নারাজি, পুনঃ তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ

মেসি অনুশীলনে না আসায় হতাশ-ক্ষুব্ধ সমর্থকরা

নিউজ ডেস্ক : প্রাক মৌসুমের বার্সেলোনার প্রথম অনুশীলনে লিওনেল মেসি যোগ না দেয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কাতালান সমর্থকদের মাঝে। অনেকে বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও, লিও পেশাদার আচরণ করছেন না বলে মনে করেন বার্সেলোনা ভক্তরা। এদিকে, প্রথম দিনের অনুশীলন বলেই হয়তো, দেখা যায়নি বার্সেলোনার বড় কোন তারকাকেও।

জোয়ান গ্যাম্পার স্টেডিয়ামের বাইরে বেশ বড়সড় একটা জটলা ছিলো। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের ক্যামেরার পাশাপাশি দাঁড়িয়ে সমর্থকরাও। অপেক্ষা বার্সেলোনার ফুটবলারদের জন্য। এখানেই যে শুরু হবে প্রাক মৌসুমের প্রথম অনুশীলন; রোনাল্ড কোম্যানের কাতালান যাত্রা।

কিন্তু বিউগলের করুণ সুর থামিয়ে, ট্রামপেটের আনন্দ ধ্বনি বাজলোনা গ্যাম্পারের আঙিনায়। অপেক্ষার পালা শেষ করে, একে একে আসলেন জেরার্ড পিকে, জর্ডি আলবা, লুইস সুয়ারেজ, ওসমান ডেম্বেলেরা। আসলেন না শুধু অপেক্ষার মধ্য মণিতে থাকা লোকটা, লিওনেল মেসি।

সবগুলো গাড়ি ঢুকে যাওয়ার পর পর, ভেঙে গেলো চাঁদের হাট। এদিক ওদিক ছত্রখান হয়ে নিজেদের হতাশ মুখগুলো লুকাতে লাগলেন বার্সেলোনার জার্সি আর পতাকা গায়ে জড়িয়ে আসা কয়েকজন। হতভম্ব চোখগুলো তখনো খুঁজে যাচ্ছিলো ক্ষুদে জাদুকরকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: