বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

সারাদেশে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত পতাকা

নিউজ ডেস্ক : বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বুধবার (২ সেপ্টেম্বর) সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে পতাকা অর্ধনমিত রয়েছে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ভবনের (১ নম্বর ভবন) উপর অর্ধনমিত জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। প্রণব মুখার্জির জন্য আজ সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।

বুধবার একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তের কথা জানিয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়। এতে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে আগামী ২ সেপ্টেম্বর বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

মস্তিষ্কের অস্ত্রোপচারের পর তিন সপ্তাহের বেশি সময় ধরে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সোমবার (৩১ আগস্ট) বিকেলের মারা যান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: