রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা কাশিয়ানীতে মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেফতার লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত মাছুমুর রহমান বাপ্পী এবার ২০২৬ FIFA World Cup- বিশ্বকাপের ভলেন্টিয়ার যে মানুষটির অপেক্ষায় আছেন তটিনী তিন দেশের নাগরিকদের সৌদি ভ্রমণ নিষিদ্ধ

বাক্সবন্দি শীতের কাপড় ব্যবহারের আগে যা করবেন

দিনে আবহাওয়া গরম থাকলেও সন্ধ্যা নামতেই ঠান্ডা পড়ছে। এখনই সময় আলমারি থেকে গরম কাপড় বের করার। তবে দীর্ঘদিন বাক্স বা আলমারিবন্দী গরম জামাকাপড় বের করেই তো আর পরতে পারবেন না।

দীর্ঘদিন বাক্স বা আলমারিতে তুলে রাখলে কাপড়ে ভ্যাপসা গন্ধ ও ধুলার আস্তরণ জমে যায়। তাই শীতের কাপড় ব্যবহারের আগে বেশ কিছু বিষয় মাথা রাখুন-

ব্যবহারের আগে উলের তৈরি জামাকাপড় একবার ধুয়ে নিন। সোয়েটার, মাফলারের মতো উলের জামাকাপড়ের সঙ্গে অন্য জামাকাপড় না ধোয়াই ভালো। তবে চড়া রোদে এ ধরনের জামাকাপড় শুকাতে দেবেন না। তাহলে রং জ্বলে যেতে পারে।

দীর্ঘদিন বাক্সবন্দি রাখা কাঁথা ব্যবহারের আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। কাঁথা কাচার আগে পানিতে ডিটারজেন্ট মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন। তারপর কেচে পরিষ্কার করে কড়া রোদে শুকিয়ে নিন।

লেপ-কম্বল ভালো রাখতে এগুলো কড়া রোদে দিন। তবে সপ্তাহে অন্তত এক থেকে দু’বার লেপের কভার বদলে নিন। কম্বল যদি তুলোর না হয়, সেক্ষেত্রে পানিতে শ্যাম্পু মিশিয়ে ধুয়ে নিন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: