মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর কোটালীপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব গ্রেপ্তার, যৌথ বাহিনীর বিশাল সাফল্য চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল

নৌবাহিনী প্রধানকে পরানো হলো এডমিরাল র‌্যাংক ব্যাজ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আজ সকালে গণভবনে আয়োজিত এক  অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে এডমিরালের নতুন র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিউজ্জামান সেরনিয়াবাত নতুন নৌবাহিনী প্রধানকে এডমিরালের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

প্রেস সচিব আরো জানান, ব্যাজ পরানোর অনুষ্ঠান শেষে নতুন নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন।এ সময়ে প্রধানমন্ত্রী দায়িত্ব পালনে নৌবাহিনী প্রধানের সাফল্য এবং তাকে এ ব্যাপারে সব ধরণের সহযোগিতার আশ্বান দেন।

অনুষ্ঠানে এ সময়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ কর্মকর্তা (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এর আগে সরকার সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে নতুন নৌবাহিনী প্রধান (চিফ অব ন্যাভাল স্টাফ-সিএনএস) হিসেবে নিয়োগ দেয়।

গত ১৮ জুলাই প্রতিরক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি গেজেট নোটিফিকেশান প্রকাশ করে। এতে বলা হয়, এই নিয়োগ ২৫ জুলাই অপরাহ্ন থেকে কার্যকর হবে এবং মোহাম্মদ শাহীন ইকবাল ভাইস এডমিরাল পদে উন্নীত হবেন।

গত ২৬ জুলাই গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এক অনুষ্ঠানে তাকে ভাইস এডমিরালের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়।

নোটিফিকেশানে বলা হয়, মোহাম্মদ শাহীন ইকবাল ২০২৩ সালের ২৪ জুলাই পর্যন্ত তিন বছর নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি সাবেক নৌ বাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।আওরঙ্গজেব চৌধুরী ২৫ জুলাই অবসরে যান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: