বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
তৈরি পোশাক খাত: মজুরি নিয়ে সমঝোতা হয়নি পাঁচ বছরে কার্ডে লেনদেন দ্বিগুণ ঢাকার দুই সিটি: ই-রিকশা নিবন্ধন প্রক্রিয়ার শুরুতেই সমন্বয়হীনতা নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি, সমীকরণ কী দাঁড়াল ভারত ২০৭০ সালেও বৃহত্তম হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ থাকবে, পাকিস্তান হবে সবচেয়ে বেশি মুসলমানের দেশ ১৬ বছর পর মাদক মামলার রায়, আসামির যাবজ্জীবন ইসলামি ধারার ব্যাংক: ৩২ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে পুনর্বাসনের সুযোগ জনগণ দেবে না: মাওলানা আবদুল হালিম কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে ডিম-পানি খাইয়ে পুলিশে তুলে দিলেন যুবদল নেতা হুয়াং পদে ফেরার আগে এনভিডিয়ার পর্ষদকে আরও গোপন সম্পর্কের কথা জানান

ইউএনও ওপর হামলা : রাবি ছাত্র ফেডারেশন দৃষ্টান্তমূলক শাস্তি চায়

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানানোসহ ঘটনারটির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।

শুক্রবার সকালে বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাবি শাখার অর্থ সম্পাদক রিয়াজ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল আলম সম্রাট বলেন, ‘ওয়াহিদা খানমের ওপর অতর্কিত হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা রাষ্ট্রের চলমান বিচারহীনতারই ফল। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেড়িয়ে আসতে না পারলে এমন ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়াবে। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানাই।’

সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন বলেন, ‘ইউএনও ওয়াহিদা খানমের ওপর ন্যাক্কার জনক হামলার ঘটনাটি সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভুমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে। সরকার বারবার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এই হামলার দায় সরকারকেই নিতে হবে। হামলার সাথে জড়িত সকলকে দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা সকলের জন্য নিরাপদ বাংলাদেশ চাই।’

এরআগে গত বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে ওয়াহিদা খানম তাঁর সরকারি বাসভবনে দুষ্কৃতকারীদের হামলায় মারাত্মক আহত হন। পরে আশংকাজনক অবস্থায় ওয়াহিদা খানমকে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: