শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের আত্মপ্রকাশ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি, রাজশাহী : নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের নামে একটি প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ঘটলো। ৫১ সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার ৪ জুলাই সকাল ১১টার আদালত চত্বরের পাশে চা-ট্রা রেস্তোরায় দৈনিক বারবেলা পত্রিকার প্রকাশক সম্পাদক এডভোকেট আলেক শেখ এর আহবানে নাটোর জেলার সকল উপজেলার ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সম্পাদক ও প্রকাশক নিয়ে নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের যাত্রা শুরুর শুভ সূচনা ঘটে।

সভায় দৈনিক উত্তর বঙ্গবা্তা স্টাফ রিপোর্টার আব্দুর রশিদের সভাপতিত্বে ও অ্যাডভোকেট বাকী বিল্লাহ ও অ্যাডভোকেট হারুন-অর রশিদ উপস্থাপনায় সভার কার্যক্রম শুরু হয়।

মতবিনিময় সবার শেষে প্রেসক্লাবটি পরিচালনার জন্য এডভোকেট আলেক শেখকে সভাপতি করা হয়। রেজাউল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক নাটোর সদর কালাম উদ্দিন, লালপুর ইব্রাহিম হোসেন, বড়াইগ্রাম সুরুজ আলী, গুরদাসপুর জামাল উদ্দিন, সিংড়া আক্তার হোসেন অপূর্ব । নাটোর জেলার পাঁচ জন এমপি মহোদয় কে উপদেষ্টামন্ডলীর সদস্য নাম প্রকাশ হয়।

এছাড়াও সাত উপজেলায় সাতজন সহ-সভাপতি, নাটোর সদর রায়হানুল ইসলাম রানা, বড়াইগ্রাম অমর ডি কস্তা, সিংড়া সৌরভ সোহরাব, লালপুর আব্দুর রশিদ মাস্টার, বাগাতিপাড়া এডভোকেট সোহেল রানা, নলডাঙ্গা অ্যাডভোকেট বাকি বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইমরান আলী রানা মোল্লাসহ সাংগঠনিক সম্পাদক একলাখ হোসেন লাল, মোসাম্মৎ তানিয়া খাতুন, দপ্তর সম্পাদক শরিফ হোসেন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক রবিউল আলম সরদার, মহিলা বিষয়ক সম্পাদিকা ফারজানা ববি, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা মোসাম্মৎ সীমা খাতুন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মেহেরুল ইসলাম, স্বাস্থ্য ও ক্রীড়া সাখাওয়াত আবির, সাহিত্য ও প্রকাশনা, আব্দুস সালাম, তথ্য ও গবেষণা প্রভাষক হায়দার আলী, এছাড়াও সম্মানিত সদস্যবৃন্দ আবু জাফর, সৈকত হোসেন, স্বাধীন, শামসুল আলম, আশরাফুল ইসলাম, আবু রায়হান ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও প্রেসক্লাবটি বিশেষ ক্ষমতা বলে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র এবং পিপি মহােদয় বিশেষ নজরে সকল সাংবাদিকের সকল প্রতিকূলতার সাংবাদিকের পাশে থাকার প্রতিশ্রুতি এবং সকল সুখ-দুঃখের পাশে থাকার আহ্বান জানান অ্যাডভোকেট আলেক আলী শেখ। প্রবীণ সাংবাদিকের উদ্দেশ্যে সভাপতি অ্যাডভোকেট আলেক আলী শেখ বলেন, আপনাদের হাত ধরে নবীনারা উঠে আসবে আপনাদের জায়গায়, তাই আপনারা প্রতি মাসে নবীন সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশিক্ষণ ব্যবস্থা করবেন তিনি আশাবাদী।

তিনি মহিলা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাদের দেশে প্রধানমন্ত্রী একজন মহিলা, স্পিকার মহিলা, অর্থাৎ আপনাদের কেউ আমাদের প্রেসক্লাবে সম্মানিত স্থানে বসানো হব। সকলের উদ্দেশ্যে প্রেসক্লাবের কাঠামোকে শক্ত মজবুত করতে সাংবাদিককে একত্রে কাজ করা আহবান জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: