শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহীতে কোটা বাতিলের দাবিতে রাবিতে মশাল মিছিল

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি রাজশাহী : সরকারি চাকরি থেকে মুক্তিযোদ্ধা ও পোষ্য কোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল হয়েছে।

বুধবার সন্ধ্যায় এই মশাল মিছিলে বিপ্লবী ছাত্র মৈত্রী, নাগরিক ছাত্র ঐক্য, ছাত্র গণমঞ্চ, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও পাহাড়ি ছাত্র সংসদের নেতাকর্মীরা অংশ নেন। তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরি থেকে মুক্তিযোদ্ধা ও পোষ্য কোটা বাতিলের দাবি জানান।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রাবি শাখার আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, মুক্তিযোদ্ধা ও পোষ্য কোটা শিক্ষার্থীদের মাঝে বৈষম্য তৈরি করে। তাই আমরা এ দুটি কোটা সম্পূর্ণ বাতিল চাই। কোটা শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য প্রযোজ্য হতে পারে।

নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক মেহেদী হাসান মুন্না বলেন, ‘সরকারে যারাই আসে, শিক্ষার্থীদের ওপর স্টিম রোলার চালাতে চায়। বর্তমানে সব ক্ষেত্রে দুর্নীতি চলছে। দেশে কর্মসংস্থান নেই, কথা বলার স্বাধীনতা নেই, ভোটাধিকার নেই। পিএসসি থেকে প্রশ্ন ফাঁস হচ্ছে। দুর্নীতিবাজরা দেশটাকে ধ্বংস করতে মেতে উঠছে।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: