শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

শিরোনাম
সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা কাশিয়ানীতে মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেফতার লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত মাছুমুর রহমান বাপ্পী এবার ২০২৬ FIFA World Cup- বিশ্বকাপের ভলেন্টিয়ার যে মানুষটির অপেক্ষায় আছেন তটিনী তিন দেশের নাগরিকদের সৌদি ভ্রমণ নিষিদ্ধ

শীতের বিকালে উপভোগ করুন দুধ পুলি

শীতকাল মানেই দেশজুড়ে পিঠার আয়োজন। শহর কিংবা গ্রাম কুয়াশা ঘেরা সকাল হোক কিংবা সন্ধ্যা ধোঁয়া ওঠা নানান রকম পিঠা থাকলে আর কিছুই চাই না। এখন শহরের বিভিন্ন স্থানে পাওয়া যায় নানান রকম পিঠা। তবে অনেকেই বাইরের খাবার খেতে চান না। তারা কিন্তু সহজে ঘরেই মা-নানিদের হাতের স্বাদের পিঠা উপভোগ করতে পারেন।

নিজেই বানিয়ে নিতে পারেন কম উপকরণ ও সহজ পদ্ধতিতে। আজ জানাবো শীতের জনপ্রিয় ও মজাদার এক পিঠা দুধ পুলিরে রেসিপি-

উপকরণ

চালের গুঁড়ার কাইয়ের জন্য
১. চালের গুঁড়া
২. পানি
৩. লবণ
৪. তেল পরিমাণমতো।

পিঠার পুরের জন্য
১. কোড়ানো নারকেল
২. গুড়/চিনি
৩. এলাচ গুঁড়া পরিমাণমতো
৪. দুধ পরিমাণমতো।

প্রথমে চালের গুঁড়া সেদ্ধ করে রুটির ডো তৈরি করে নিন। এরপর নারকেল ও গুড় একসঙ্গে জ্বাল দিয়ে নিতে হবে। পানি শুকিয়ে গেলে নামিয়ে নিতে হবে।

দুধ পুলি ভেজানোর জন্য লাগবে ঘন দুধ পিঠার পরিমাণ বুঝে। দুধ জ্বাল দিয়ে ঘন করে তাতে এলাচ গুঁড়া সামান্য ও কোড়ানো নারকেল দিতে হবে।

সেদ্ধ চালের গুঁড়ার ডো নিয়ে ছোট ছোট রুটি বানিয়ে ভেতরে নারকেলের পুর দিয়ে ভালো করে মুখ বন্ধ করে দিতে হবে। যাতে দুধ দেয়ার পর মুখ খুলে ভেতরের পুর বের না হয়ে যায়।

এখন জ্বাল দিয়ে রাখা দুধের আঁচ বাড়িয়ে দিতে হবে। দুধ ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে পিঠাগুলো দিয়ে ৫/৭ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে ফেলতে হবে।

এবার সার্ভিং ডিশে ঢেলে নিজের মতো করে সাজিয়ে পরিবেশন করুন দারুন স্বাদের দুধ পুলি। এই পিঠা ঠান্ডা করে খেলে আরও বেশি সুস্বাদু লাগে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: