বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম
ইরান যুদ্ধের জেরে উত্তপ্ত মার্কিন রাজনীতি, ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার দাবি সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি সতর্কবার্তা ১৪ বছর পর রিয়ালের বিপক্ষে জয় পেল বায়ার্ন যুদ্ধবিরতির পর তেহরানে বিশাল সমাবেশ সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় লেখক ও রাজনৈতিক পর্যটন শিল্পের উন্নয়নের সমন্বিত উদ্যোগ ও কৌশলগত রূপরেখা রয়েছে জয়দেবপুর বাজার ও টঙ্গীতে আগুনে পুড়ে যাওয়া বস্তি পরিদর্শনে গাসিক প্রশাসক নড়াইলের লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে মুকুলের মরদেহ উত্তোলন ‘আজ রাতেই একটি পুরো সভ্যতা শেষ হতে পারে’: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

খালেদা জিয়ার সব রিপোর্ট কবে পাবেন, জানালেন চিকিৎসক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট আগামী শুক্রবারের মধ্যে হাতে পাবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।সোমবার (১৩ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, ন্যাপ্রলজি কনসালটেন্ট, হেপাটোলজি কনসালটেন্ট ও লিভার ট্রান্সপ্লান্টসহ বিভিন্ন বিষয়ে ডাক্তাররা প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করছেন। পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে কিছু কিছু পরিবর্তন করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ছাড়া অতীতে বাংলাদেশে ওনার যেসব চিকিৎসা হয়েছে এখন কিছু কিছু চিকিৎসার পরিবর্তন এনেছেন ডাক্তাররা। খালেদা জিয়ার লিবার ডিজিজ এবং হার্টের যে সমস্যা রয়েছে সেগুলোর রিপোর্ট এখনো কমপ্লিট হয়নি।

জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পেতে আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই সময়ের মধ্যে ডাক্তাররা চেষ্টা করবেন যাতে পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্লান করা যায়। চিকিৎসকরা এখন চিকিৎসায় অতি দ্রুত যেসব পরিবর্তন আনা দরকার সেগুলো আনছেন।

তিনি বলেন, ওনার পরবর্তী চিকিৎসা কতটুকু প্রয়োজন বা কতটুকু দরকার সে বিষয়েই এখন আলোচনা হচ্ছে। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যেমনটি দেশবাসী উদ্বিগ্ন, ঠিক তেমনি এখানকার চিকিৎসকরা খুব ভালোভাবে ওনার টেক কেয়ার করছেন।এসময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: