বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির নির্দেশ নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যামামলার প্রধান আসামী গ্রেফতার চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, বকনা বিতরণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা রাজধানীতে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ

সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় লেখক ও রাজনৈতিক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল আগামীকাল (৮ এপ্রিল) ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। ইতিমধ্যেই বিএনপি সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চূড়ান্ত মনোনয়নের প্রস্তুতি শুরু করেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিএনপি জোট ৩৬টি আসনে প্রার্থী মনোনয়ন দেবে। মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ার পর আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হবে।

সংরক্ষিত নারী আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এগিয়ে আছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক সাবরিনা শুভ্রা। তিনি বলেন, মনোনয়ন প্রদানে রাজনৈতিক অবদান ও ত্যাগকে প্রাধান্য দেওয়া উচিত। যারা মাঠ পর্যায়ে আন্দোলন, সংগ্রাম ও সাংগঠনিক কাজে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

সাবরিনা শুভ্রা আরও বলেন, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক সচেতনতা এবং সংসদে কার্যকরভাবে কথা বলার ও নেতৃত্ব প্রদানের সক্ষমতাও গুরুত্বপূর্ণ। এছাড়া বিভিন্ন জেলা ও অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সমাজের পিছিয়ে পড়া বা প্রান্তিক নারীদের সুযোগ প্রদান, প্রার্থীর সততা, সুনাম, সামাজিক কাজের অভিজ্ঞতা এবং দলীয় গ্রহণযোগ্যতা থাকা জরুরি—যাতে সংসদে তারা সত্যিকার অর্থে জনগণ ও নারীদের স্বার্থ তুলে ধরতে পারেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: