রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী

ইউএনও ওয়াহিদার হত্যা চেষ্টার প্রতিবাদে ফুলবাড়ী প্রেসক্লাব এর মানববন্ধন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে হত্যাচেষ্টা এবং বিজয় টিভি’র ধামরাই প্রতিনিধি জুলহাস উদ্দিনকে হত্যার প্রতিবাদে ফুলবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার ১০টায় ফুলবাড়ী প্রেসক্লাব কার্যালয় সম্মুখ সড়ক, দিনাজপুর-ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের স্থানীয় নিমতলা মোড় এবং উপজেলা পরিষদ চত্বরে তিন দফায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

ইউএনও ওয়াহিদা খানমকে হত্যা চেষ্টাকারীসহ সাংবাদিক জুলহাস উদ্দিনের হত্যকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু।

ফুলবাড়ী প্রেসক্লাবের কার্যকরী সদস্য মো. আশরাফ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি হারুন উর রশীদ, সহ-সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মন্ডল, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, কোষাধ্যক্ষ আনন্দ কুমার গুপ্ত, দপ্তর সম্পাদক আল আমিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্লাবন শুভ, কার্যকরী সদস্য আব্দুল কাইয়ুম, রাজু কুমার গুপ্ত, মোস্তাক আহম্মদ, আল মামুন, সদস্য প্রভাষক রীতা গুপ্তা প্রমুখ।

শেষে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল আলম সুমনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রংপুর বিভাগীয় কমিশনার, দিনাজপুর জেলা প্রশাসক এবং ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পৃথক চারটি স্মারকলিপি প্রদান করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: