মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

‘নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়া জরুরি’

সংস্কার করতে এই বছরের বেশি সময় লাগার কথা নয়, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জরুরি বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।বুধবার (২২ জানুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের অফিসে খেলাফত মজলিসের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।

নজরুল ইসলাম খান জানান, গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার কাজ এখনও অবশিষ্ট আছে। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে খেলাফত মজলিসের সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। রাজনীতিতে যার সঙ্গে যার মতের মিল হবে তারা একসঙ্গে কাজ করতে পারে। এটি নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই।

নির্বাচন আন্দোলনের একটা অংশ জানিয়ে তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুক্ত ছিল তাদের সবাইকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণ করার চেষ্টা করবো। নির্বাচনের দাবি অযৌক্তিকভাবে অগ্রাহ্য হলে আন্দোলন তো হয়। এখনও তো অগ্রাহ্য হয়নি। এছাড়া সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত হলে আমরা আমাদের মতামত দেবো।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: