বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক সর্বনাশা মাদকের থাবায় বিপন্ন সমাজ: গোপালগঞ্জে সম্মিলিত প্রতিরোধের ডাক চৌদ্দগ্রামে এলজিইডির ৩০ সড়কে বেহাল দশা, চরম জনদুর্ভোগ উজিরপুর খাদ্য গুদাম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন – এমপি সান্টু জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্ততি চলছে: নির্বাচন কমিশন

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : শিবালয়ে নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন,আগামী ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন হয় সে লক্ষ্যই প্রস্ততি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের কাছে ভালো নির্বাচন না করার কোন বিকল্প নেই। দেশে একটি গ্রহন যোগ্য নির্বাচনের জন্য তিনি রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের সহায়তা কামনা করেন। আজ ১০ ফেব্রুয়ারী ২০২৫ দুপুরে শিবালয় উপজেলার নালী কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আনোয়ারুল ইসলাম আরো বলেন, সবার চাহিদা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করতেই হবে, পেছনে ফেরার সুযোগ নেই।
সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, রজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে যে বিষয় গুলো আসবে সে গুলোই বাস্তবায়ন হবে।তিনি বলেন, বাড়ি-বাড়ি গিয়ে হালনাগাদ ভোটার তালিকা করার সুবাদে এবার প্রথমবারের মতো ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন প্রায় ১৬ লাখ মৃত ভোটার। এতে কারো কারচুপি করার সুযোগ থাকবে না।

এ সসয় নির্বাচন কমিশনের একান্ত সচিব মোঃ কামরুজ্জামান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুস আলী, মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিমুদ্দিন, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন ও শিবালয় থানা অফিসার ইনচার্জ এআরএম. আল-মামুনসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: