বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির নির্দেশ নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যামামলার প্রধান আসামী গ্রেফতার চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, বকনা বিতরণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা রাজধানীতে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ

কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রীর পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে করোনা পরিস্থিতিতে বাংলাদেশ আ. লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে ৫’শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা আ’লীগ নেতা নাজমুল হক নাজিম।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, সেতুমন্ত্রীর ছোট ভাই নোয়াখালী জেলা আ’লীগের সহ-সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাজমুল হক নাজিম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন, উপজেল আ’লীগের সদস্য জহির উদ্দিন পাটোয়ারী, প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রনি প্রমূখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: