সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী

কালিয়াকৈর গ্রাম পুলিশকে বাইসাইকেল ও কৃষকদের সার বীজসহ খাদ্য সামগ্রী বিতরণ

কালিয়াকৈর থেকে শাহাআলম সরকার : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও কৃষকদের মধ্যে সার,বীজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের অয়োজনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ৭৫ জন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরন করা হয় । কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগীতায় ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের শাক ও সবজি বীজ এবং মাসকলাই উৎপাদন বৃদ্ধিতে ১২০ জন কৃষককে সার ও বীজ বিনা মূল্যে বিতরন করা হয়।

এছাড়া ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়ের সহযোগীতায় বন্য ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ১৫০০ পরিবারের মধ্যে শিশু খাদ্য ও প্রাণী খাদ্য বিতরন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সিকদার মোশারফ হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা আশীষ কুমার কর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ রেজা আল মামুন,পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তারসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্ধ সময় আরো উপস্থিত ছিলেন।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: