রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

মানিকগঞ্জে প্রমথ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : ১৯ সেপ্টেম্বর ২০২০ শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের উলাইল গ্রামে প্রমথ চন্দ্র বিদ্যায়তন উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন পরিকল্পনা কমিশন। পরিকল্পনা মন্ত্রানালয়ের উপ-সচিব বাবু পরিমল চন্দ্র বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক এস এম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানু , শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বি এম রুহুল আমিন রিমন, বিদ্যালয়ের দাতা সদস্য ডাঃ কনক চাপা বসু, উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান আনিছ,
জেলা আওয়ামী লীগের সদস্য বাবু সদীপ ঘোষ বাসু, শিবালয় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসলাম মোল্লা সহ অত্র এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ প্রমূখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: