শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম
নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

লালমাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগে ভারপ্রাপ্ত দায়িত্বে মাসুদুর রহমান

রুহুল আমিন (লালমাই) কুমিল্লা : আজ কুমিল্লা জেলা লালমাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক থেকে অব্যাহতি নিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির এপিএস কেএম সিংহ রতন।

অর্থমন্ত্রীর এপিএস হিসেবে রাষ্ট্রীয় ব্যস্ততা বেড়ে যাওয়ায় তিনি পদত্যাগ করেছেন বলে জানান তিনি। ১৮ সেপ্টেম্বর তার পদত্যাগপত্র গ্রহন করে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুঁইয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আ.হ.ম মুস্তফা কামাল এমপি ও সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি।

গত ২৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত সম্পাদকের নিকট দলীয় দায়িত্ব হস্তান্তরের কথা রয়েছে। সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পী।

মনোনীত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুঁইয়া একজন সফল সংগঠক হিসেবে পরিচিত। বর্তমানে তিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পাশাপাশি ছোট শরীফপুর ডিগ্রী কলেজের ডিজির প্রতিনিধি (সদস্য), ভুশ্চি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারী, গোলাচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও গোলাচোঁ ঈদগাঁ’র সভাপতির দায়িত্বে রয়েছেন।

এর আগে তিনি ভুলইন দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য গত বছরের ৭ সেপ্টেম্বর বাগমারা বাজারস্থ আওয়ামীলীগ কার্যালয়ে দলের সাধারণ সভায় তৃনমূল নেতাদের প্রস্তাব সমর্থনের ভিত্তিতে অর্থমন্ত্রীর বড় ভাই এমএ হামিদ কে সভাপতি ও এপিএস কেএম সিংহ রতনকে সাধারণ সম্পাদক করে লালমাই উপজেলা আওয়ামীলীগের ১ম কার্যকরি কমিটি ঘোষনা করা হয়।

এতে বাগমারা উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কাশেমকে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার কে ২নং যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সফল আহবায়ক মো. আয়াতুল্লাহ কে ১নং সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: