সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোর-কিশোরীদের হাত ধরে বাল্যবিবাহ ও মাদকমুক্ত হবে কিশোরগঞ্জ: জ্যোতি বিকাশ চন্দ্র

উপজেলা প্রতিনিধি, নীলফামারী : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা কিশোর-কিশোরীদের হাত ধরে বাল্যবিবাহ, মাদকমুক্ত কিশোরগঞ্জ হবে। তাদের হাত ধরেই সকল অভিশাপ্ত ব্যাধিমুক্ত হবে এ উপজেলা। সামাজিক, মানবিকতাসহ সকল ক্ষেত্রে কিশোরগঞ্জ উপজেলা হবে রোল মডেল। বৃহস্পতিবার ২৪শে জুলাই দুপুরে শিশুশ্রম, বাল্যবিবাহ, ক্ষুধা ও অপুষ্টি এবং প্লাস্টিক মুক্ত কিশোরগঞ্জ উপজেলা গঠনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন অতিরিক্ত জেলা প্রসাসক (সার্বিক) নীলফামারী, জ্যোতি বিকাশ চন্দ্র। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কিশোরগঞ্জ এপি ম্যানেজার সাগর ডি-কস্তার সঞ্চালনায় মতবিনিময় সভাটি হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীল রতন দেব, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরিন, উপজেলা শিক্ষা অফিসার ড. মাহমুদা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের জেলা ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মন, প্রেস ক্লাব সভাপতি ও আমার দেশ কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু হাসান শেখ প্রমুখ। সভায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক শিক্ষার্থী, কিশোর-কিশোরী, অভিভাবক, সুশিল সমাজের ব্যক্তিবর্গ, উপস্থিত ছিলেন। সকলেই বাল্যবিবাহকে না বলে শপথ নেন। বক্তব্যের সময় “বাল্যবিবাহকে না বলুন” লেখা লাল কার্ড দেখান ও শপথ নেয় কিশোরগঞ্জ উপজেলাবাসী।

পরে বাল্যবিবাহমুক্ত করণে ৩৫০০ শিশুকে বাল্যবিবাহ মুক্তে সচেতনতামূলক স্লোগান সম্মিলিত ১টি করে ছাতা ও ২টি করে খাতা দেয়া হয়। এছাড়া ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে হারমনিয়াম, ফুটবল, ক্রিকেট ব্যাট, বল, কেরামসহ বিভিন্ন খেলার সামগ্রী প্রদান করা হয়। বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অবদান রাখায় একটি যুব সংগঠনকে পুরুস্কৃত করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: