মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর কোটালীপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব গ্রেপ্তার, যৌথ বাহিনীর বিশাল সাফল্য চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল

বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

গতকাল রাতে – মা রাত ১১টায় চা বানাচ্ছিলো। শিশুটি বাবার সাথেই খেলছিলো। এক ফাঁকে রুম থেকে বেরিয়ে অন্য রুমে গেলে বাবা অতটা পাত্তা দেয়নি। কিন্তু এই ফাঁকে শিশুটি গিয়ে ঢুকে বাথরুমে। কেউ টের পায়নি।
যখন বাচ্চাটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না।
তখন বাথরুমে প্রবেশ করে দেখা যায় বাচ্চাটি বাতলির পানিতে ডুবে উল্টে আছে। অচেতন।
দ্রুত ঢাকা মেডিকেলে নিলে তাকে মৃত ঘোষণা করেন।
মাত্র আঠারো মাস বয়স
বাচ্চা মুখে কিছু দেওয়া শিখলে আমরা গিলে ফেলতে পারে এমন জিনিস সরিয়ে রাখি।
হামাগুড়ি দেওয়া শিখলে খাট থেকে পড়ে যেন না যায়। সেদিকে খেয়াল রাখি।
হাঁটা শিখলে রান্নাঘরে যেন না ঢুকে। গরম পাতিল, ধারালো বটি যেন না ধরতে পারে। রান্নাঘর বন্ধ রাখি।
বিদ্যুৎতের লাইন যেন ধরতে না পারে। টেবিল চেয়ারের উপরে যেন উঠে না পড়ে যায়। সেদিকে খেয়াল রাখি।
বাথরুমের দরজা বন্ধ রাখি যাতে ভেতরে ঢুকে পিছলে না পড়ে মাথা ফাঁটে। কমোডে না ঢুকে যায়। বালতির পানি এই ভয়েই রাখি না।
কত কিছু একটা বাচ্চাকে সুস্থ ও নিরাপদ রাখতে হয়? ঘুম থেকে উঠার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত।
যুদ্ধটা যেন কীভাবে সন্তানকে লালন পালনের চেয়ে নিরাপদ রাখার লড়াই বেশী!
তারপরেও ব্যথা পায়। এত সাবধানতার পরেও ভুল হয়। ব্যথাটা ওর চেয়ে আমাদের কলিজাতেই দাগ দেয় বেশী।
এই যে শিশুটি মারা গেলো। সে ছিলো বাবা মায়ের ৫ম সন্তান। চার চারটা বাচ্চাকে তারা বড় করেছে। অনেক এক্সপেরিয়েন্সড তাই না?
কিন্তু দেখেন। এই এক্সপেরিয়েন্স কাজেই দিলো না। একটু অন্যমনস্ক। একটু অসাবধানতায়। বাথরুম লক না করার মতো ভুল সিদ্ধান্তের জন্য শিশুটির প্রাণ হারাতে হলো।
অন্যের এই মারাত্মক ভুলগুলো থেকে একটু শিক্ষা নেই। সবাই একটু সাবধান হই।

তথ্যসূত্র: সংগ্রহীত


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: