বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির নির্দেশ নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যামামলার প্রধান আসামী গ্রেফতার চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, বকনা বিতরণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা রাজধানীতে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ

মানিকগঞ্জে তিন সাংবাদিক এর ওপর হামলা, আটক- ১

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : মানিকগঞ্জে ঘিওরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার সকাল সাড়ে ১১টায় ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বড়কুষ্টিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিকরা হলেন-দ্য ডেইলি স্টার পত্রিকার জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাভিশনের প্রতিনিধি আকরাম হোসেন এবং সময় টিভির প্রতিনিধি মো. ইউসুফ আলী।

রবিবার সকাল সাড়ে ১১টায় ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বড়কুষ্টিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওই বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী মো: জাফরকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করে স্থানীয়রা। ওই নৈশ প্রহরীর বিরুদ্ধে মাদক ব্যবসা, দেহ ব্যবসাসহ নানা অভিযোগ থাকায় স্থানীয় সংবাদকর্মীরা ওই ঘটনাস্থলে যায়। মানববন্ধন শেষে বিক্ষোভ কর্মসূচীর ছবি সংগ্রহকালে সংবাদ কর্মীদের ওপর হামলা করে এবং ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে পয়লা ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক রেজা মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস মন্ডল এবং তাদের সহযোগিরা।

ঘিওর থানার (ওসি) আশরাফুল আলম বলেন, ‘সংবাদ কর্মীদের ওপর হামলার খবর পেয়ে আমি অতিরিক্ত পুলিশ সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে যাই এবং সংবাদ কর্মীদের উদ্ধার করি। এই ঘটনায় হামলার শিকার দ্য ডেইলী স্টার ও আরটিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাস বাদি হয়ে হামলাকারীদের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন।

প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা থাকায়, আব্দুল কুদ্দুস মন্ডলকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। রেজা মন্ডলসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: