শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

শিরোনাম
ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী নিয়ামতপুরে পিকআপসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা হবে এআই-নির্ভর: শিক্ষামন্ত্রী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে: আইজিপি রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী আইইউবিতে জিএসজি গ্লোবাল ডে: টেকসই উন্নয়ন ও বাসযোগ্য নগরী নিয়ে সংলাপ ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র করবে বারাকা–ইনফ্রাকো সাতক্ষীরায় ‘সাদা সোনার’ সুদিন, পোনা পরীক্ষার সুযোগ চান চাষিরা বাংলাদেশ ম্যাচে আগ্রাসী উদযাপনের ব্যাখ্যা দিলেন রাবাদা

কলের বাজার-পেয়ারা বাগান রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে

গাজীপুর নগরীর ৩১ নং ওয়ার্ডে অবস্থিত কলের বাজার থেকে পেয়ারা বাগান পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে জনগণের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে।

স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, মাদ্রাসার ছাত্র, হাজার হাজার শিল্প শ্রমিকের যাতায়াতের একমাত্র রাস্তায় এটি। তাছাড়া গাজীপুরের একমাত্র সরকারি হসপিটাল শহীদ তাজউদ্দীন আহমদ কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের একমাত্র রাস্তায় এটি। এ ছাড়াও রাহাাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাহাপাড়া দক্ষিণ বাইতুন নূর জামে মসজিদ, শাপলা কিন্ডারগার্ডেন আইডিয়াল হাই স্কুল, ভারারুল চন্দ্রের বাজার জামে মসজিদ, স্পিনিং মিল ও টাইলস ফ্যাক্টরি, মম জৈব সার কারখানা, জিএফসি ফ্যান ফ্যাক্টরি সহ আরো অন্যান্য ছোট বড় কারখানার শ্রমিক প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করে।

রাস্তাটি নির্মাণের পর ২০২০ সালের সর্বশেষ সংস্কার হয়েছিল। তখন ভাঙাচোরা অংশগুলোতে ইটের সলিং করে যান চলাচলের উপযোগী করা হয়। কিন্তু দীর্ঘ পাঁচ বছর পার হওয়ার পরেও রাস্তাটির আর সংস্কার করা হয়নি। বর্তমানে রাস্তাটি খানা-খন্দ তৈরি হওয়ায় যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। তাই বর্তমানে স্থানীয় ব্যবসায়ী, যানবাহনের চালক, পথচারী, রাজনৈতিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এই রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি করে আসছিল। কিন্তু সেই দাবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কান পর্যন্ত পৌঁছায়নি। ফলে চরম জনদুর্ভোগে পরিণত হয়েছে এলাকার রাস্তাটি।
প্রতিনিয়তই ঘটছে একের পর এক দুর্ঘটনা। রাস্তাটি যেন মরণ ফাঁদ হিসাবে পরিচিত লাভ করেছে। এলাকাবাসীর দাবি, অতিদ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করা হোক।

স্থানীয় জাহাঙ্গীর হোসেনসহ অনেকেই ক্ষোভ নিয়ে জানালেন, এই রাস্তাটি নামমাত্র সংস্কার করা হয়েছিল ২০১৯ সালে। এরপর আর সংস্কার হয়নি। রাস্তাটি সংস্কারের পর থেকেই পিচ উঠতে শুরু করে। আমরা রাস্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করলেও তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখন রাস্তার বেহাল দশা।

রেজওয়ান নামের একজন কলেজ ছাত্র জানান, একটু বৃষ্টি হলেই পানি জমে রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। এতে যানবাহন উল্টে গিয়ে কারো হাত, কারো পা ভেঙে যাওয়ার মতোও ঘটনা ঘটেছে একাধিকবার।

আবুল হোসেন নামে স্থানীয় এক পথচারী জানালেন, এই রাস্তা বর্তমানে ড্রেনে পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলেই পানি জমে গিয়ে দুর্ভোগের সৃষ্টি হয়।
রবিউল নামে এক অটোচালক বলেন, এই রাস্তায় খুব ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। আমাদের দুই-তিন জায়গায় এমন গর্ত রয়েছে, যা একজন মানুষের সমান। চলাচলে খুব সমস্যা। দ্রুত এই রাস্তাটির সংস্কার চাই আমরা।
ট্রাক ও বাস ড্রাইভাররা বলছেন, রাস্তার এমন বেহাল দশা, যা দেখে মনে হয়না এমন রাস্তা আর কোথাও আছে। প্রতিদিন এই রাস্তায় দু-তিনটা গাড়ি যাত্রী ও মালামালসহ উল্টে যাচ্ছে। প্রতিনিয়তই ছোট-বড় দুর্ঘটনা লেগেই আছে। এখন তো বর্ষার সময়। যখনই বৃষ্টি হয়, তখনই রাস্তার দুই-তিন হাত করে গর্তগুলো ডুবে যায়। দেখা যায়না যে কোথায় গর্ত আছে। যার ফলে রাস্তায় আমাদের গাড়ি আটকে উল্টে যায়।

রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় অধিবাসীরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: