মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর কোটালীপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব গ্রেপ্তার, যৌথ বাহিনীর বিশাল সাফল্য চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল

কেমন আছেন ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণকারী বাবলু রায়?

আজ ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। ২০০৬ সালের আজকের দিনে ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এশিয়া এনার্জির ফুলবাড়ী অফিস ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে তৎকালিন বিডিআরের গুলিতে গুলিবিদ্ধ হয়ে চিরতলে পঙ্গুত্ব বরণ করেছেন ফুলবাড়ী পৌর শহরের সুজাপুর গ্রামের রিকশাভ্যান চালক বাবলু রায় (৫৩)।

গুলিবিদ্ধ বাবলু রায়ের শরীরের অর্ধেক অংশ অবশ হয়ে গেছে, হারিয়ে গেছে তার কর্মক্ষমতা। স্ত্রীসহ ৩ সন্তান নিয়ে ভবিষ্যৎ ভাবনায় দিন কাটে বিছানায় শুয়ে শুয়ে। ইতোমধ্যে শরীরে ধরেছে নানাবিধ জটিল রোগ। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারায় শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। হাটাচলা করতে না পারায় বিছানাই এখন ২৪ ঘন্টার নিত্য সঙ্গী হয়ে গেছে বাবলু রায়ের।

২০০৬ সালের ২৬ আগস্টের স্মৃতির কথা বলতে গিয়ে বাবলু রায় বলেন, ‘প্রতিদিনের মতো সেদিন আর রিকশাভ্যান বের করেননি। সকালে বাড়ী থেকে খাবার খেয়ে তেল-গ্যাস জাতীয় কমিটির ডাকা এশিয়া এনার্জির ফুলবাড়ী অফিস ঘেরাও কর্মসূচিতে অংশ নিতে বের হন। তখন তার স্ত্রী ৬ মাসের অন্তঃস্বত্ত¡া। ফুলবাড়ীস্থ ঢাকা মোড় থেকে খনি বিরোধী মিছিলে বাবলু রায় অংশ নেন। মিছিলটি ছোট যমুনা নদীর সেতু পার হয়ে পশ্চিম পাশে যেতেই বিডিআর বিনা কারণে পুলিশ ও বিডিআর আন্দোলনকারিদের ওপর ব্যাপক লাঠিচার্জ করার এক পর্যায়ে বিডিআর গুলি চালায়। লোকজন দিগি¦দিক ছোটাছুটি শুরু করে। এ সময় বাবলু রায় তার পিঠে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। এরপর আর কিছু বলতে না পারলেও পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে বেডে নিজেকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। পরে রংপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, পিজি হাসপাতাল, ক্রমা সেন্টার ও গণস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ ১১মাস চিকিৎসা শেষে হুইল চেয়ারে বাড়ী ফেরেন। বর্তমানে তিনি দীর্ঘ ২৭ মাস ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। কোমরে ঘা হয়েছে। প্রতিদিন স্ত্রী সেই ঘাগুলো ধুয়ে দিচ্ছেন। বর্তমানে একবারেই শয্যাশায়ী হয়ে গেছেন। বিছানাই এখন তার নিত্য সঙ্গী। নিজে আয়-রোজগার করতে না পারায় তার দুইছেলে রাজমিস্ত্রি জোগারীর কাজ করে যা আয় হয় তা দিয়ে অনেক কষ্টের মধ্যে পরিবার চলছে।

তিনি বলেন, আন্দোলনকারীরা মাঝেমধ্যে খোঁজখবর নেন এবং সাধ্যমত সাহায্যও করেন। তবে তেল গ্যাস জাতীয় কমিটির নেতা অধ্যাপক আনু মুহাম্মদ স্যার সবচেয়ে বেশি খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা দিয়ে থাকেন। প্রতিবারে ২৬ আগস্টে হুইল চেয়ারে ভর করে মিছিলে যোগ দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেও গত ২০২১ সাল থেকে সেটি আর পারছেন না। কারণ শরীর একেবারেই চলছে না। তবে বিছানা থেকেই শ্রদ্ধা জানাবেন শহীদদেরকে। ফুলবাড়ী কয়লাখনি থেকে এক টুকরো কয়লা যেন কোন বহুজাতিক কোম্পানী লুটে নিয়ে যেতে না পারে সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানান এই পঙ্গুত্ববরণকারী বাবলু রায়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: