শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্বের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ সম্পন্ন ট্রলারে সেন্ট মার্টিন ছাড়লেন ৬৮০ জন, দ্বীপে আটকে আরও ৯০০ পর্যটক ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সৌরবিদ্যুৎ স্থাপনে ৬ শতাংশ সুদে ২১ হাজার গ্রাহককে ঋণ দেবে পিকেএসএফ যেভাবে নির্বাচিত হবেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব পাগলা মসজিদের দানবক্সে চিরকুট, ‘স্বর্ণার মনে জায়গা করে দেন’ বৃষ্টির দিনে হাঁচি-সর্দি বাড়ে কেন, কমানোর উপায় কী নাশকতা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার সার কারখানা বাদে বাকি শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে: শিল্পমন্ত্রী ডিআরইউর দুই সদস্যের বীমা দাবির অর্থ পরিশোধ করল ন্যাশনাল লাইফ

লক্ষ্মীপুরে নকল পণ্য সরবরাহ করায় ব্যবসায়ীর ২ লক্ষ টাকা জরিমানা

লক্ষ্মীপুরে নকল পণ্য সরবরাহ করায় মেসার্স গোপাল কৃষ্ণ বণিক নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে সড়ক ও জনপথ বিভাগ সংলগ্ন সমসেরাবাদ এলাকায় প্রতিষ্ঠানটিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ অভিযান চালায়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশের নেতৃত্বে যৌথবাহিনীর সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়।

এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী ও কমলনগর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।

অভি দাশ বলেন, নকল পণ্য সরবরাহ করায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৬ এবং ৩২ (ক) ধারা অনুযায়ী মেসার্স কৃষ্ণ বণিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রথমবার এ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এজন্য তাদেরকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: