সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী

বরিশালে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান কারেন্ট জালসহ ব্যবসায়ী গ্রেফতার

বরিশাল প্রতিনিধি :: বরিশাল মহানগরীর কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৪০ কেজি (৩০,৬০০ মিটার) নিষিদ্ধ কারেন্ট জালসহ ১জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা ইলিশ নিরোধের মাধ্যমে ইলিশের স্বাভাবিক উৎপাদন ব্যহত হচ্ছে এমন অপর্কমের বিরুদ্ধে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার দিকে অভিযান পরিচালনা করে র‌্যাব-৮ এর একটি দল। জানা গেছে, বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ রামকাঠী সাকিনস্থ মোঃ মামুন হাওলাদার এর নিজ বসত বাড়ীর মধ্যে থেকে নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি বরিশাল সদর উপজেলার কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ ইউনিয়নের রামকাঠি গ্রামের মুক্তিযোদ্ধা আঃ মালেক হাওলাদারের পুত্র মোঃ মামুন হাওলাদার(৩৩)।

এঘটনায় র‌্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ জিল­ুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সং/২০১৩) এর ৫(২)(ক) ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা দায়ের করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: