মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শিরোনাম
ইরান চুক্তি মার্কিনিদের জন্য লাভজনক: ভ্যান্স লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, আটক ৩ সংস্কৃতি আন্দোলন থেকে টেলিভিশন নাট্য নির্মাণে স্বতন্ত্র পথচলা: নির্মাতা সঞ্জীব দাস সুবর্ণচর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যৌতুকের বলি ৩ সন্তানের জননী: স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গোয়ালঘরে লাশ ফেলে পালালো স্বামী নড়াইলে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত অবৈধ প্লাস্টিক কারখানা নিয়ে অনুসন্ধানে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

ভোট গণনার কাজে এসে হঠাৎ অসুস্থ শিক্ষক জান্নাতুল ফেরদৌস, পরে মৃত্যু

চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। ছবি : সংগৃহীত

চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন

জাকসু নির্বাচনে ভোট গণনার কাজে অংশ নিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। তাঁর বয়স আনুমানিক ৩১ বছর।

চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। ছবি

শুক্রবার ১২ সেপ্টেম্বর সকাল আটটার আগে এ ঘটনা ঘটে। জান্নাতুল ফেরদৌস প্রীতিলতা হলে পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন।

চারুকলা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক শামীম রেজা সাংবাদিকদের বলেন, গতকাল ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ছয়টার পরে জান্নাতুল ফেরদৌস বাসায় চলে যান। সকাল সাড়ে সাতটা থেকে আটটার দিকে ভোট গণনার জন্য তিনি আবার সিনেট ভবনে আসেন। তৃতীয় তলায় ভোট গণনা কক্ষের দরজার সামনে হঠাৎ পড়ে যান।

সহযোগী অধ্যাপক শামীম রেজা আরও বলেন, তাৎক্ষণিকভাবে তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শামীম রেজা রিটার্নি অফিসারের দায়িত্বে রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, এ ঘটনায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: