শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম
বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর নোয়াখালী সুবর্ণচরে উচ্ছেদকৃত খাস জায়গায় দোকান ভিটি পুনঃনির্মাণ, প্রশাসন গুড়িয়ে দিলেন দোকান ভিটি

বাফুফের ভোট গ্রহণ শেষ

ক্রীড়া ডেস্ক::বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বার্ষিক সাধারণ সভার পর দুপুর দুইটায় শুরু হয় ভোট গ্রহণ। যা চলেছিল সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এবারের বাফুফে নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৩৯ জন, এরমধ্যে ভোট দিয়েছেন ১৩৫ জন। বাকি চারজন নির্বাচন কেন্দ্রেই আসেননি। রাইজিংবিডিকে এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ।

ভোট দেননি চট্টগ্রাম আবাহনীর কাউন্সিলর তরফদার মোহাম্মদ রুহুল আমিন, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার নাজমুল ইসলাম লেভী, শেখ রাসেল ক্রীড়া চক্রের মাকসুদুর রহমান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাফওয়ান সোবহান। এরমধ্যে অর্থ পাচার মামলায় খন্দকার নাজমুল ইসলাম লেভী কারাগারে রয়েছেন। আর তরফদার মোহাম্মদ রুহুল আমিন আছেন বিদেশে।

এবারের নির্বাচনে নির্বাহী কমিটির ২১ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭ জন প্রার্থী। এরমধ্যে সভাপতি পদে ৩, সিনিয়র সহ-সভাপতি পদে ২, সহ-সভাপতি পদে ৮ এবং সদস্য পদে ৩৪ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন।

সভাপতি পদে কাজী সালাহ্উদ্দিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করছেন জাতীয় দলের সাবেক ফুটবলার বাদল রায় ও কোচ শফিকুল ইসলাম মানিক।

ভোট গ্রহণের আগে সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে বার্ষিক সাধারণ সভা। যেখানে বিগত আসরের সাফল্য ব্যর্থতা এবং আর্থিক বিবরণী তুলে ধরা হয়। সর্বসম্মতিক্রমে আর্থিক বিবরণী পাস হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: