শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনাম
শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১

মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ফোন করে এই শুভেচ্ছা জানান তিনি।

 

ট্রাম্পের শুভেচ্ছার জবাবে মোদী ধন্যবাদ জানিয়ে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি সমর্থন জানান।

 

আজ (১৭ সেপ্টেম্বর) মোদীর ৭৫তম জন্মদিন। তিনি ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বার্তায় মোদী লিখেছেন, ‘ভারত-যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন করি।’

 

অন্যদিকে ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে জানান, মোদীর সঙ্গে তার “চমৎকার” ফোনালাপ হয়েছে। ভারতের সমর্থনকে তিনি আন্তরিকভাবে মূল্যায়ন করেন বলে উল্লেখ করেন।

আরও পড়ুন

এই কূটনৈতিক শুভেচ্ছা বিনিময় ঘটলো এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। পাশাপাশি মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন—ভারত যদি যুক্তরাষ্ট্রে উৎপাদিত ভুট্টা কিনতে অস্বীকৃতি জানায়, তবে তারা মার্কিন বাজারে প্রবেশাধিকার হারাতে পারে।

 

তবে বাণিজ্যিক উত্তেজনার মধ্যেও মঙ্গলবার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার নতুন ধাপ শুরু হয়েছে। ওয়াশিংটন এই আলোচনা উদ্যোগকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছে, যা মতপার্থক্য ঘোচাতে এবং সম্পর্কের অবনতি ঠেকাতে নতুন সূচনা বলে ধরা হচ্ছে।

সূত্র: এনডিটিভি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: