বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের মানিকগঞ্জে আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন চৌদ্দগ্রামে কানাইল খালে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি স্কুল ছাত্রী আনজুম হত্যা মামলার চার্জশিটে নারাজি, পুনঃ তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন এক মাসের ব্যবধানে গোবিপ্রবিতে ভিসি পদে ফের পরিবর্তন: নতুন উপাচার্য ড. সোহেল হাসান আসছে সালমান শাহকে নিয়ে নতুন সিনেমা ইরানকে একঘরে করার হুমকি ট্রাম্পের, নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নতুন আমদানি নীতি-২০২৬ জারি, এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ

লক্ষ্মীপুরে মিয়ারবেড়ী ইউনিয়ন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মিয়ারবেড়ি এলাকার সর্বস্তরের নাগরিক জনতা। ছবি: বাঙলার জাগরণ

ফয়সাল কবির, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নকে বিভক্ত করে মিয়ারবেড়ী নামে নতুন ইউনিয়ন গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ি এলাকায় সর্বস্তরের নাগরিক জনতা ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় আন্দোলনকারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট নূর মোহাম্মদ, বিএনপি নেতা মো. শফিক, জামায়াত নেতা রফিকুল্লাহ রকি, আবদুল মান্নান, নুর উদ্দিন, ইসলামি শ্রমিক আন্দোলনের নেতা কারী আবুল কাশেম নিজামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন ইমন ও ইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান মনিরসহ অনেকে।


আরও পড়ুন—


বক্তারা বলেন, এই ইউনিয়নের দক্ষিণাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি অবহেলিত। এখানে শিক্ষা ব্যবস্থার কোনো সুযোগ নেই, রাস্তাঘাটের অবস্থা খারাপ। মানুষের সাধারণ জীবন যাপনের জন্য যে নাগরিক সুবিধা প্রয়োজন তা থেকেও তারা বঞ্চিত। অথচ ভবানীগঞ্জ ইউনিয়নের উত্তরাঞ্চলের মানুষ সব সুবিধাই পাচ্ছে।

আর এই ইউনিয়নের দক্ষিণাঞ্চলের প্রায় ৮০ হাজার মানুষ শিক্ষাব্যবস্থা, সামাজিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নসহ সব অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় এই ইউনিয়নকে ভাগ করে মিয়ারবেড়ি নামে নতুন ইউনিয়নের দাবি জানাচ্ছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: