শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

শিরোনাম
শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১

ছেলের জন্মদিনে আবেগী বার্তা অপু বিশ্বাসের

ঢালিউড কুইন অপু বিশ্বাস ও মেগাস্টার শাকিব খানের একমাত্র ছেলে আব্রাম খান জয়-এর আজ জন্মদিন। দেখতে দেখতে নয়টি বছর পেরিয়ে আজ সে দশে পা রাখলো। বিশেষ এই দিনে ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন অপু বিশ্বাস।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২ টা পেরোতেই মধ্যরাতে ফেসবুকে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান অপু। আপলোড করেন ২টি ছবি। একটি ছবিতে দেখা যায়, মা ও ছেলে সোফায় বসে আছে। আর অন্য একটি ছবিতে রয়েছে জন্মদিনের কেক।

ক্যাপশনে অপু লেখেন, শুভ জন্মদিন, আমার প্রিয়। তোমার হাসি, তোমার সরলতা—সবকিছুই আমার কাছে অমূল্য। তোমার স্বপ্নগুলো সত্যি হোক। মা তোমাকে অনেক ভালোবাসি, এখন এবং চিরকাল।

আব্রাম খান জয় পৃথিবীতে আসে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর। দেখতে দেখতে ছোট্ট জয় ৯ বছর পূর্ণ করে ১০-এ পা রাখলো।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-অপু। দীর্ঘ ৮ বছর তারা গোপনে সংসার করেন। ২০১৬ সালে সন্তান জন্ম নিলে অপু বিশ্বাস সংবাদমাধ্যমে তাদের বিয়ে ও সন্তানের বিষয়ে জানান। এ খবর প্রকাশের ২ বছরের মাথায় শাকিব-অপুর বিচ্ছেদ হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: