সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী

লক্ষ্মীপুরে টাইফয়েড টিকা পাবে ৬ লাখ ৩০ হাজার শিশু-কিশোর

লক্ষ্মীপুর প্রতিনিধি: সরকারের ইপিআই কর্মসূচির আওতায় লক্ষ্মীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করছে সরকার। আগামি রোববার (১২ অক্টোবর) থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। এবার জেলায় টাইফয়েড টিকা পাবে ৬ লাখ ২৯ হাজার ৯৭৮ শিশু কিশোর।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সভাপতিত্বে এতে অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার।

এসময় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মো. আবু হাসান শাহীন, জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান প্রমুখ। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৫ বছরের কম বয়সী শিক্ষার্থীকে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েড টিকা দেওয়া হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিদ্যমান ইপিআইয়ের স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে। এ বছর জেলায় ৬ লাখ ২৯ হাজার ৯৭৮ জন শিশু-কিশোরদের টাইফয়েড টিকা প্রদান করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: