সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীগণ ক্ষতিগ্রস্ত হবে মর্মে একটি স্বার্থান্বেষী মহল কর্তৃক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। বিষয়টি সরকারের গোচরীভূত হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয় এরকম কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি। ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি সরকার গুরুত্বের সাথে পরীক্ষা-নিরীক্ষা করছে।
বিষয়টি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। এ ধরনের বিভ্রান্তিকর গুজবের বিষয়ে সকলকে সতর্ক থাকতে অর্থ মন্ত্রণালয় হতে অনুরোধ জানানো হয়েছে।