বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

শিরোনাম
ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা রাজধানীতে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের মানিকগঞ্জে আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন চৌদ্দগ্রামে কানাইল খালে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি স্কুল ছাত্রী আনজুম হত্যা মামলার চার্জশিটে নারাজি, পুনঃ তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ

সাহিত্যে নোবেল পেলেন আমেরিকান কবি লুইস গ্লিক

নিউজ ডেস্ক :: এ বছর সাহিত্যে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের নারী কবি লুইস গ্লিক। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেলে সুইডিশ একাডেমি এ পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করেছে।

সাহিত্যের এই নোবেল জয়ী নারী পুরস্কারের অংশ হিসেবে ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার (সাড়ে ৯ কোটি টাকা) পাবেন।

নোবেল কমিটি তাদের ঘোষণায় বলে, কবি লুইস গ্লিকের কণ্ঠস্বর আপোষহীন। তার লেখায় একই সাথে হাস্যরস এবং বুদ্ধিদীপ্ত সমৃদ্ধ। লুইস গ্লিকের কবিতায় পারিবারিক জীবন এবং বিশুদ্ধ বোধ পাওয়া যায়। খবর গার্ডিয়ানের

সুইডিশ একাডেমিতে যৌন নিপীড়নের ঘটনার পর ২০১৮ সালে সাহিত্যের নোবেল ঘোষণা স্থগিত রাখা হয়। সুইডিশ একাডেমির এক সদস্যের যৌন নিপীড়নের ঘটনা ফাঁস হওয়ার পর কমিটি থেকে পদত্যাগ করেন বেশ কয়েকজন সদস্য।

নোবেল ফাউন্ডেশনের আস্থা ফিরে পেতে কমিটিতে ব্যাপক রদ-বদল আনার পর গত বছর সুইডিশ একাডেমি একসঙ্গে দুই বছরের (২০১৮ এবং ২০১৯ সালের) সাহিত্যের নোবেল জয়ীদের নাম ঘোষণা করে। ২০১৮ সালের সাহিত্যের নোবেলজয়ী হিসেবে পোল্যান্ডের ওলগা তুকারচুক এবং পরের বছরের বিজয়ী অস্ট্রিয়ার পিটার হ্যান্ডকে-কে বেছে নেয় সুইডিশ একাডেমি।

আগামী শুক্রবার শান্তি এবং সোমবার অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: