রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

শিরোনাম
সাজেকের সার্বিক নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা চুক্তি না হলে রোববারই ইরানে হামলা হতে পারে: ট্রাম্প চুয়েটে ৩৪ দিনের অচলাবস্থা, বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস নেতানিয়াহুকে ঠেকাতে হাজার হাজার মাইল পাড়ি দিচ্ছেন ইসরাইলিরা বরিশালে স্তন ক্যানসার সচেতনতায় পথসভা লাল শাড়িতে আইশা, গরমে নাজেহাল ফারিয়া ওপেনিংয়ের পুরনো দুশ্চিন্তা নিয়েই স্পিন সামলানোর প্রস্তুতি বাংলাদেশের মজুত করে চড়া দামে বিক্রির অভিযোগ, জব্দ ১৫০০ বস্তা সার সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ সিইসি জ্ঞানেশকে সরাতে রাজপথে নামছে ইন্ডিয়া জোট, ‘জনতার অভিশংসন’ ঘোষণা

শিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নরসিংদী প্রতিনিধি :: নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও অপর ১ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ঢাকা সিলেট মহাসড়কের সৃষ্টিঘর বাসস্ট্যান্ড এলাকায় এ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।

ইটাখোলা হাইওয়ে পুলিশের এস আই জহির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের সাথে কথা বলে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি যাত্রীবাহী বাস সৃষ্টিঘর বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছোলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যান এর চালক নিহত হয়েছেন এবং অপর একজন আহত হয়। খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ও ইটাখোলা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত ও আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় নিহত চালকের পরিচয় পাওয়া যায়নি এবং ঘটনার পরপরই বিআরটিসি বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: