বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

ঠাকুরগাঁও রেশম কারখানা পরিদর্শণে বাংলাদেশ রেশম বোর্ডের মহাপরিচালক

ঠাকুরগাঁও প্রতিনিধি : দেশে সরকারীভাবে পরিচালিত দুটি রেশম কারখানার মধ্যে রাজশাহী রেশম কারখানা স¤প্রতি চালু হলেও বন্ধ হয়ে পড়ে আছে ঠাকুরগাঁও রেশম কারখানাটি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন ঠাকুরগাঁও রেশম কারখানা পুনরায় চালু করার বিষয়ে পরিদর্শণ করেন বাংলাদেশ রেশম বোর্ডের মহাপরিচালক মু: আব্দুল হাকিম।

সোমবার (১২ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও রেশম কারখানা পরিদর্শণ কালে তিনি বলেন কেবিনেট সভার সিদ্ধান্ত অনুযায়ী কারখানাটি ঠিক করা সম্ভব কি না ? সে জন্য ৯ সদস্যের একটি টেকনিক্যাল কমিটি করা হয়েছে। এই কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে একটা ষ্টিমেট তৈরী করবে। সেই ষ্টিমেটের ভিত্তিতে ই-টেন্ডার করা হবে। ই-টেন্ডার করার পর ওয়ার্ক ওয়াডার দেয়া হবে। ওয়ার্ক ওয়াডার দেয়ার পর যথা নিয়মে কাজ হবে। কাজ হলে তখন এটা চালু করা হবে বলে জানান এই মহাপরিচালক।

তিনি আরো বলেন এটা হঠাৎ করে চালু করা সম্ভব নয়। নিয়ম অনুযায়ী প্রসেস মেইনটেন্ট করে চালু করা হবে। তবে ধীরে ধীরে সব গুলো মেশিন গুলো চালু করা হবে। এক্ষেত্রে জেলা প্রশাসকসহ স্থানীয় জনগণের সার্বিক সহযোগতা কামনা করেন।

মহাপরিচালক আরো বলেন এই কারখানাটি স্থানীয় জনগণের মানইতজ্জতের প্রতিক। এখানে যেন কোন ধরনের নৈরাজ্য না হয় সেজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

পরিদর্শণ শেষে তিনি টেকনিক্যাল কমিটির সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, নেসকো লিমিটেডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার হোসেন ও অন্যরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: