শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম
কুলাউড়ার দু:খ রেলওয়ের পরিত্যক্ত ভবন গুলো, শত ভবন আর হাজার একর ভুমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরির শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও ফ্যাক্টরী ভাংচুর লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত আব্দুল্লাহ্

নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ্।

শনিবার (১ নভেম্বর) বরগুনা জেলায় এনসিপির দলীয় কার্যাক্রম গতিশীল করার লক্ষে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ্ বলেন, নির্বাচন কমিশনের ব্যক্তি সর্বস্ব স্বেচ্ছাচারী সিদ্ধান্ত দেখেছি। নির্বাচন কমিশনের মার্কা সংযুক্তিকরণ বা না করার বিষয়টি গোঁয়ার্তুমি, গোঁরামি, এবং মধ্যযুগীয় ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এসময় এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়ায় বিষয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে স্বেচ্ছাচারী ভাবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তালবাহানা করেছে বলেও অভিযোগ করে তিনি বলেন, এনসিপিকে শাপলা প্রতিক না দিলে তার ব্যাখ্যা দিতে হবে নির্বাচন কমিশনকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: