সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী

শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে নিহত ১

মোঃ রাসেল মিয়া, নরসিংদী প্রতিনিধি :: নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে রুবেল মোল্লা (৩০) নামে এক আওয়ামীলীগ নেতা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের চরসুজাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত রুবেল মোল্লা পুটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ালীগের সাধারণ সম্পাদক ও চরসুজাপুর গ্রামের জালাল মোল্লার ছেলে।

শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, পাশাপাশি থাকা জমির সীমানা নিয়ে প্রতিপক্ষ মামুন ভুঁইয়ার সাথে আওয়ামীলীগ নেতা রুবেল মোল্লার বিরোধ চলছিল। জমির এই বিরোধ মীমাংসার জন্য দুপুরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সালিশ বৈঠক বসে।

এসময় বৈঠকের বিচারকরা দুই পক্ষের জমির দলিলপত্র দেখে সীমানা নির্ধারণ করে সিদ্ধান্ত দেন। পরে সিদ্ধান্ত অনুযায়ী কখন স্থাপনা সরিয়ে নেয়া হবে তা নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে রুবেল মোল্লা তাদের থামাতে গেলে প্রতিপক্ষ মামুন ভুঁইয়া লোহার বল্লম দিয়ে রুবেল মোল্লার গলায় আঘাত করে।স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় রুবেল মোল্লাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ অভিযুক্ত মামুনকে আটক করেছে। এসময় হত্যায় ব্যবহৃত লোহার বল্লম উদ্ধার করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: