রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী

সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করায় নোয়াখালীতে মানববন্ধন ও মশাল মিছিল

নোয়াখালী প্রতিনিধি :: সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে অবমাননার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ ও মশাল মিছিল করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ নোয়াখালী জেলা শাখা।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মশাল মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পাদদেশে সমবেত হয়।

এসময় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করে বঙ্গবন্ধুর ছবির স্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত সাবেক ভিপি নুরুল হক নুরের ছবি বসানো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারী কতৃক অবমাননার প্রতিবাদ জানান। এসময় তারা নুর ও তার সহযোগিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জুয়েল রানা, নোয়াখালী জেলা শাখার সভাপতি সাকিবুল ইসলাম, সহ সভাপতি আরিফ চৌধুরী, মোজাম্মেল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: