শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
টানা দুবার আইপিএলের দলে থেকেও টুর্নামেন্ট শুরুর আগে সরে দাঁড়ান হ্যারি ব্রুক। এ জন্য শাস্তিরমুখে পড়েন ইংলিশ ব্যাটার। নতুন আইপিএল নিয়মে, ২০২৮ মৌসুমের আগে আর কোনো আইপিএলে খেলতে পারবেন না তিনি। নতুন নিয়মে প্রথম ক্রিকেটার হিসেবে নিষেধাজ্ঞার শিকার ব্রুক।
আইপিএল থেকে নিষিদ্ধ হওয়ার পর এবার বড় সুখবর পেলেন ব্রুক। ‘দ হান্ড্রেডের’ সবচেয়ে দামি ক্রিআইপিএল থেকে নিষিদ্ধ হওয়ার পর এবার বড় সুখবর পেলেন ব্রুক। ‘দ হান্ড্রেডের’ সবচেয়ে দামি ক্রিকেটার এখন তিনি। ফ্র্যাঞ্চাইজিগুলো রিটেনশন চুক্তি সম্পন্ন করেছে। ব্রুক ২০২৬ দ্য হান্ড্রেড টুর্নামেন্টে খেলবেন প্রায় পাঁচ লাখ পাউন্ড মূল্যের চুক্তিতে।
ক্রিকইনফোর প্রতিবেদন, ব্রুকের বর্তমান দল নর্দার্ন সুপার-চার্জার্স এখন নতুন নামে সানরাইজার্স লিডস হিসেবে খেলবে। তাঁর সঙ্গে ৪ লাখ ৭০ হাজার পাউন্ড মূল্যের চুক্তি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৬৫ লাখ টাকা। টুর্নামেন্টের সবচেয়ে দামি ক্রিকেটার হতে পারেন তিনি।
ব্রুক গত দুই মৌসুমে নর্দার্ন সুপারচার্জার্সের অধিনায়কত্ব করেছেন। আইপিএল থেকে দুই বছরের নিষেধাজ্ঞা থাকলেও দ্য হান্ড্রেডে বড় চুক্তি নিশ্চিত করেছেন।
এই বছর দ্য হান্ড্রেডের চুক্তি ও পরিচালনা ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে। আগের পাঁচ মৌসুম পর্যন্ত সব ফ্র্যাঞ্চাইজি কেন্দ্রীয়ভাবে পরিচালিত হতো, এবার হোস্ট কাউন্টি ও প্রাইভেট ইনভেস্টররা যৌথভাবে দায়িত্ব নেবেন। খেলোয়াড় ধরে রাখার নিয়মও বদলেছে, যেখানে দলগুলো সর্বোচ্চ চা খেলোয়াড় নিলামের আগে কিনতে পারবেন। অন্তত একজন অবশ্যই আগের বছরের দল থেকে হতে হবে।
ফ্র্যাঞ্চাইজিগুলো ইতিমধ্যেই রিটেনশন চুক্তি সম্পন্ন করেছে। সানরাইজার্স লিডস ব্রুকের সঙ্গে ব্রাইডন কার্স ও মিচেল মার্শকেও দলে নিয়েছে। ওয়েলশ ফায়ারের সঙ্গে ফিল সল্টের চুক্তি হয়েছে সাড়ে ৪ লাখ মূল্যে।
মেয়েদের দ্য হান্ড্রেডেও চুক্তি চলছে। মারিজান কেপ লন্ডন স্পিরিটে যাচ্ছেন, মেগ ল্যানিং ম্যানচেস্টার সুপার জায়ান্টসে, লরেন বেল সাউদার্ন ব্রেভের সঙ্গে নতুন চুক্তি করেছেন এবং ফ্রেয়া কেম্প ওয়েলশ ফায়ারে যোগ দিচ্ছেন।
সব দলের রিটেনশন চূড়ান্ত করতে হবে আগামী ১৬ জানুয়ারির মধ্যে। তারপরে মার্চে হবে প্রথম অকশন। আগামী বছরের ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত হবে দ হান্ড্রেড।