মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

বাটলারকে জার্সি উপহার দিলেন ধোনি

দুর্দান্ত ব্যাটিং করে দলকে জেতানোর পর প্রতিপক্ষ অধিনায়কের কাছ থেকে দারুণ এক উপহার পেয়েছেন রাজস্থান রয়্যালসের জস বাটলার। ম্যাচ সেরার পুরস্কারের পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে পেয়েছেন জার্সি।

সোমবার রাতে আবু ধাবিতে অনুষ্ঠিত ম্যাচটিতে রাজস্থানের কাছে ৭ উইকেটে হারে ধোনির চেন্নাই। ফলে আইপিএলে দুইশোতম ম্যাচ খেলার মাইলফলকটি রাঙানো হয়নি ক্যাপ্টেন কুলের।

ম্যাচটিতে ধোনিদের হতাশ করার দায়িত্বটা নিজেই নেন বাটলার। ৪৮ বলে সাত চার ও দুই ছক্কায় ৭০ রানের দাপুটে ইনিংস খেলেন ইংল্যান্ডের এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ জয়ের পরে প্রতিপক্ষ অধিনায়ক ধোনির কাছে থেকে জার্সি উপহার পান বাটলার। ২০০তম ম্যাচ শেষে এই ইংলিশ ব্যাটসম্যানকে চেন্নাই সুপার কিংসের নিজের একটি জার্সি দেন টিম ইন্ডিয়ার সাবেক এই অধিনায়ক।

বাটলার বেশ কয়েকবার বলেছেন, মহেন্দ্র সিং ধোনিকে আদর্শ মেনে নিজেকে গড়েছেন তিনি। ধোনিকে দেখে শিখেছেন ব্যাটিং ও কিপিংয়ের অনেক কিছু। ধোনিদের বিপক্ষে এই ম্যাচে সেরা সময়ের ধোনির মতোই দারুণ দক্ষতায় পালন করেছেন ফিনিশারের ভূমিকা। প্রিয় খেলোয়াড়ের ২০০তম ম্যাচের জার্সি পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বাটলার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: