রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী

শিবপুরে সাবেক এমপি ৭১টি পূজা মন্ডপে ৭ লক্ষ টাকা অনুদান বিতরণ

মোঃ রাসেল মিয়া, নরসিংদী প্রতিনিধি :: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীর শিবপুরের ৭১টি পূজা মন্ডপে মোট ৭ লক্ষ ১০ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে। নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাবেক সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা আজ মঙ্গলবার (২০ অক্টোবর) অনুদানের টাকা বিতরণ করে। সিরাজুল ইসলাম মোল্লা সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যাগে উপজেলা মিলনায়তনে এই অর্থ বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে প্রতিটি মন্ডপে নগদ ১০ হাজার টাকা করে অনুদান বিতরণ করা হয়। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজয় গোস্বামীর পরিচালনায় করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এ কে নাসিম আহমেদ হিরণ, যুগ্ম সম্পাদক বিনয় কৃষ্ণ গোস্মামী, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল, সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি হাছিবুল আলম ভুলু, নরসিংদী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: