শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

মারা গেছেন সাবেক এমপি এম নুরুল ইসলাম দাদু ভাই

নিউজ ডেস্ক :: খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক এমপি সংসদ সদস্য, ভাষাসৈনিক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম নুরুল ইসলাম (৮৬) দাদু ভাই মারা গেছেন।

 

আজ বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এম নুরুল ইসলাম দাদু ভাই ১৯৩৪ সালের ২ মে খুলনায় জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম ডা. খাদেম আহমেদ ও মা মরহুমা আছিয়া খাতুনের ছয় ছেলে ও এক মেয়ের মধ্যে জ্যেষ্ঠ সন্তান ছিলেন দাদু ভাই।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: