বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

শিরোনাম
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড লিথিয়াম–আয়ন ব্যাটারি উৎপাদনে যাচ্ছে ওয়ালটন ও প্রাণ–আরএফএল গ্রুপ মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধিতে নীতির টানাপোড়েন যুক্তরাষ্ট্রে ইউনূসকে ফ্যাসিস্টদের হেনস্তা ২,৪৮০ পদে নার্স ও মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া শুরু কবে চীনে সবচেয়ে বড় ডেটা সেন্টার তৈরি হচ্ছে খাইবার পাখতুনখাওয়ায় গভর্নর শাসন, কত দিন চলবে কেন্দ্রের নিয়ন্ত্রণ? প্রশ্নপত্র ফাঁসের পরও আগের নিয়োগ কমিটি বহাল রেখে পরীক্ষা কলম্বাসের ৫০০ বছর আগে আমেরিকা পৌঁছেছিল যে ভাইকিংরা সংস্কারেও দুর্ভোগ কাটছে না ঢাকা-রাজশাহী মহাসড়কে

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযান, ১৫০ পিস মাদকসহ সোহেল ফকির আটক

জেলা প্রতিনিধি, পিরোজপুর : পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি কালীবাড়ি রোড এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১৫০ পিস মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. সোহেল ফকির নামে এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) পুরাতন কাপড়িয়া পট্টি কালীবাড়ি রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমানের দিকনির্দেশনায় ডিবির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সন্দেহভাজন হিসেবে মো. সোহেল ফকিরকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৫০ পিস মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকদ্রব্যের কেনাবেচা ও সরবরাহের বিষয়ে তথ্য পাওয়ার পর বিষয়টি যাচাই করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সোহেল ফকিরকে আটক করা হয় এবং তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে সংশ্লিষ্ট মামলায় আসামি করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

স্থানীয়ভাবে মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিবির এ অভিযান চালানো হয়।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: