বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শিরোনাম
কামরাঙ্গীরচরে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি হান্নান মাসউদকে ঘিরে উত্তেজনা, হাতাহাতি শ্রীপুরে সন্তানদের সামনে নারীকে ধর্ষণ, ২ ব্যক্তি আটক উজিরপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে শ্রমিক দলের বিক্ষোভ-সমাবেশ টিম জার্নালিস্টে আইন পরামর্শক হিসেবে হাইকোর্টের আইনজীবী মোস্তফা মহসিনের যোগদান বিকাশ, রবিসহ পাঁচ প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন গোপালগঞ্জে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা সিংগাইরে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে নীরব এক যুবককে গ্রেপ্তার নবীনদের পদচারণায় মুখর লোহাগড়ার লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজ

উজিরপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে শ্রমিক দলের বিক্ষোভ-সমাবেশ

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শ্রমিক দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি জিয়া আমিন রাড়ী, সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান কমরেড, সাংগঠনিক সম্পাদক ফোরকান হাওলাদার, সহসভাপতি ফজলুল হক সরদার, যুগ্ম সম্পাদক হান্নান হাওলাদার, পৌর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম আকাশ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন শ্রমিক দলের নেতাকর্মীরা।

সমাবেশে উপজেলা শ্রমিক দলের সভাপতি জিয়া আমিন রাড়ী ও সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান কমরেড অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ পর্দার আড়াল থেকে দেশে নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের দাবি, বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সহিংসতার মাধ্যমে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

বক্তারা বলেন, নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে ধৈর্য, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক কর্মসূচি পালন করতে হবে। একই সঙ্গে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সমাবেশ থেকে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: