বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

শিরোনাম
ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা রাজধানীতে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের মানিকগঞ্জে আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন চৌদ্দগ্রামে কানাইল খালে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি স্কুল ছাত্রী আনজুম হত্যা মামলার চার্জশিটে নারাজি, পুনঃ তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ

বাইনারী আইটি নির্মিত জাতীয় চাঁদ দেখা কমিটির সফটওয়্যার উদ্বোধন

ফ রিপোর্টার :
ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের ইসলামিক ফাউন্ডেশনাধীন জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখা ব্যবস্থাপনা আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে কমিটি “জাতীয় চাঁদ দেখা কমিটির লাইভ মনিটরিং ম্যানেজমেন্ট সফট ওয়্যার” নামীয় একটি সফটওয়্যার ডেভেলপ করেছে। এই সফট ওয়্যারের মাধ্যমে জাতীয় চাঁদ দেখা কমিটির কার্যক্রম আরো যুগোপযোগী হবে। পূর্বে চাঁদ দেখা কমিটি সারাদেশ থেকে তথ্য পেতে সময় সাপেক্ষ ও ব্যায়বহুল ছিলো। এই সফট ওয়্যারের মাধ্যমে সারাদেশের তথ্য একযোগে দ্রুত সংগ্রহ সহজলভ্য হবে। মানুষের প্রত্যহ জীবনে সময় মতো চাঁদ দেখা অতি প্রয়োজনীয়। কারন, বিভিন্ন ধর্মীয় বিধি বিধান মানতে সময় মতো চাঁদ দেখতে হয়। চাঁদ দেখার উপরই নির্ভর করে ধর্মীয় বিধি বিধান।

প্রত্যন্ত অঞ্চলের মানুষকে চাঁদ দেখার সংবাদ জানতে অনেক রাত পর্যন্ত অপেক্ষা করতে হতো। এই সফট ওয়্যার ডেভেলপের ফলে চাঁদ দেখা বিষয়ে মানুষের ভোগান্তি কমবে। সফট ওয়্যারটি ডেভেলপ করে বাইনারী আইটি। উক্ত সফট ওয়্যার ডেভেলপ করায় ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম বিষিক মন্ত্রনালয় কর্তৃক বাইনারী আইটি ও ডেভেলপমেন্ট টিমকে স্মারক সম্মাননা প্রদান করা হয়। ডেভেলপমেন্ট টিমের সদস্যরা হলেন, বাইনারী আইটির কর্নধার মো: ইয়াসিন মিয়া ও টিমের সদস্য আইয়ুব রানা (উপদেষ্টা), গোলাম মহি উদ্দিন (সিটিও), সিয়াম আহমেদ (সিনিয়র সফট ওয়্যার ইঞ্জিনিয়ার), ইমতিয়াজ আহমেদ, আহমেদ (বিজনেস ডেভেলপমেন্ট), রাশেদ (সফট ওয়্যার ইঞ্জিনিয়ার)।

২৮ জানুয়ারী ২০২৬, বুধবার বিকালে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গর্ভনরস মিটিংয়ে সফট ওয়্যারটি উদ্বোধন করা হয়। পরে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সফট ওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান বাইনারী আইটি ও ডেভেলপমেন্ট টিমকে স্মারক সম্মাননা প্রদান করেন। ঢাকার আগারগাঁওস্থ ইসলামিক ফাউন্ডেশন ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গর্ভনরস মিটিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম ফায়েজ, ধর্ম মন্ত্রনালয়ের সচিব কামাল উদ্দিন, প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ভাইস চ্যান্সেলর, ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক, চেয়ারম্যান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: