বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

শিরোনাম
রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩ কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির নির্দেশ নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যামামলার প্রধান আসামী গ্রেফতার চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, বকনা বিতরণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

ঢাকায় কর্মসংস্থান ব্যাংকের ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা–২০২৬’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় কর্মসংস্থান ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ঢাকা, ঢাকা উত্তর ও নারায়ণগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক এবং মাঠকর্মীদের অংশগ্রহণে “ব্যবসায়িক পর্যালোচনা সভা–২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষ, মতিঝিল-এ এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান। কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী।

এ ছাড়া সভায় মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো. শফিকুল ইসলাম মিঞা ও মো. আমিরুল ইসলামসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের উপমহাব্যবস্থাপকগণ এবং প্রধান শাখা, ঢাকা-এর উপমহাব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে সংশ্লিষ্ট অঞ্চলের শাখাসমূহের বিদ্যমান ঘাটতি চিহ্নিত করে সকল সূচকে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে শতভাগ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সঠিক উদ্যোক্তা নির্বাচন করে গুণগত ঋণ বিতরণ এবং সার্বিক কর্মদক্ষতা উন্নয়নের মাধ্যমে বর্তমান অবস্থান থেকে উত্তরণের পরামর্শ দেন।

ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে ঋণ বিতরণ ও আদায় হার বৃদ্ধি, খেলাপি ও শ্রেণিকৃত ঋণ আদায়, অবলোপনকৃত ঋণ হতে আদায় বৃদ্ধি এবং অন্যান্য সকল সূচকে লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের ওপর জোর দেন। তিনি ব্যাংকের চার্টার অনুযায়ী বেকার যুবদের ঋণ প্রদান, ঋণ খাতের বৈচিত্র্যকরণ এবং প্রধান কার্যালয়ের সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও পরিপালনের আহ্বান জানান।

পাশাপাশি সঞ্চিতা, গ্রিন ফিন্যান্স এবং ডিজিটাল ঋণ কর্মসূচি ‘স্বপ্নচূড়া’-সহ অন্যান্য চলমান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। চলতি অর্থবছরের অবশিষ্ট সময়ে সম্মিলিত ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সকল ঘাটতি পূরণের নির্দেশনা দেন তিনি।

উল্লেখ্য, তিনটি অঞ্চলের ২৪টি শাখার শাখা ব্যবস্থাপক, মাঠকর্মী, আঞ্চলিক ব্যবস্থাপকসহ বিভাগীয় নিরীক্ষা কার্যালয় ও বিভাগীয় কার্যালয়, ঢাকার সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: